ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

নাইজেরিয়ায় ৫০ জনকে অপহরণ, অধিকাংশই নারী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২৪,  4:46 PM

news image

চলতি সপ্তাহে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ৫০ জনকে অপহরণ করেছে দেশটির সন্দেহভাজন ইসলামপন্থী বিদ্রোহীরা। অপহৃতদের বেশিরভাগই নারী।  স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। বোকো হারাম এবং ইসলামিক ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এর যোদ্ধারা প্রধানত উত্তর-পূর্বের বোর্নো রাজ্যে অভিযান চালিয়েছে। তারা নিরাপত্তা বাহিনী এবং বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের এই হামলায় কয়েক হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে। সোমবার সর্বশেষ ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত গাম্বোরু এলাকায়। এটি চাদ ও ক্যামেরুনের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। বেসামরিক যৌথ টাস্ক ফোর্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের একটি শিবির থেকে অন্তত ৫০ জনের একটি দল চাদ হ্রদের তীরে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সেখানে ইসলামিক ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এর বন্দুকধারীদের অতর্কিত হামলা চালায়। তারা কাঠ সংগ্রহকারীদের অপহরণ করে। পরে অপহৃত তিনজন নারী পালিয়ে আসতে সক্ষম হয়। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম