ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

নরসিংদী সদরে নতুন ইউএনও আসমা সুলতানা নাসরীন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৩,  3:34 PM

news image

খন্দকার শাহিন: নরসিংদী সদরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন আসমা সুলতানা নাসরীন। সোমবার (৮ মে) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি। ইউএনও আসমা সুলতানা নাসরীন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। নরসিংদী সদরে যোগদানের আগে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনারে হিসেবে কর্মরত ছিলেন তিনি। এই উপলক্ষে আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদ্য বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদের বদলিজনিত বিদায় ও নবাগত নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ সদরে অবস্থিত ইউপি চেয়ারম্যানগণ ও সুশিল সমাজের লোকজন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন বলেন, সবার সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। সদর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলাসহ সরকারি সব কাজে উপজেলাবাসীকে সহযোগীতা করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।  নরসিংদী সদরবাসীর ভালোবাসা সব সময় হৃদয়ে থাকবে। নতুন কর্মস্থলে সফলতা অর্জন করতে পারে সেই দোয়া চেয়ে বিদায় নেন নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ। একই সাথে নবগত ইউএনও'র উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম