ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নরসিংদীতে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২২,  8:42 PM

news image

নরসিংদীতে  দুলাল মিয়া (৩৯) নামে এক রাজমিস্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী ইয়াসিন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। বুধবার দুপুরে সদর থানাধীন করিমপুর দক্ষিনপাড়া হতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার সকালে সদর থানার নজরপুর গ্রাম থেকে দুলাল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী ইয়াসিন মিয়া নরসিংদী সদর থানার নজরপুর গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে। র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ তৌহিদুল মবিন খান জানান, গত মঙ্গলবার (৮ মার্চ) সকাল নয়টার দিকে সদর উপজেলার নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

পরে পরিবারের লোকজন মরদেহটি নজরপুর গ্রামের মৃত আবুল হাশিম মিয়ার এর ছেলে পেশায় রাজমিস্ত্রী দুলাল মিয়ার (৩৯) বলে শনাক্ত করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই হত্যাকাণ্ডের পর ওইদিন রাতে নিহতের মা করিমুন নেছা বাদী হয়ে সদর থানায় একই গ্রামের ইয়াসিন মিয়া (২৫) ও তার পিতা হারুন মিয়া (৫০)সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতায় নামে র‌্যাবের একটি দল। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর প্রধান আসামি ইয়াসিন মিয়া তার এক আত্মীয়ের বাসায় সপরিবারে আত্মগোপনে থাকাবস্থায় আটক করে র‌্যাব।  মামলার বাদীর বরাতে র‌্যাব কর্মকর্তা মোঃ তৌহিদুল মবিন খান বলেন, দুলাল মিয়ার সাথে আটক হওয়া ইয়াসিনের জমিজমাসংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল। হত্যাকাণ্ডের শিকার দুলাল মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আসামী ইয়াসিন মিয়া। পরে আসামীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে দুলাল মিয়াকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এই খুনে জড়িত প্রধান আসামী ২৪ ঘন্টার মধ্যে আটক হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম