ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৫,  3:31 PM

news image

নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় বসতবাড়িতে বাইরে দিয়ে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন মাদকাসক্ত স্বামী ফরিদ মিয়া। এতে তার স্ত্রী ও সন্তানসহ ৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে ৫ জনকে জাতীয় বার্ণ ইনিস্টিউটের নিয়ে আসা হয়। এখানকার চিকিৎসক গুরুতর ৩ জনকে ভর্তি রেখে বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।  দগ্ধরা হলেন, রীনা বেগম (৩৬), তার ছেলে ফরহাদ (১৫), তৌহিদ (৭), রীনার বোন সালমা আক্তার (৩৫) আরাফাত ও জিহাদ।  সালমা বলেন, ‘তার ভগ্নিপতি বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে আমাদের ছাপড়া ঘরে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চারদিকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।’ উদ্ধারকারী প্রতিবেশী ওমর ফারুক জানিয়েছেন, ‘আমরা তাদের আর্তচিৎকার শুনে ঘরের বেড়া ভেঙে ভেতর থেকে একে একে তাদের উদ্ধার করি। স্থানীয় নরসিংদী সদর হাসপাতাল হয়ে ভোর সোয়া ৫টায় বার্ণ ইন্সটিটিউটে আনা হয়।’  সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ণ ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে।  রীনা বেগমের শরীরের ৫৮ শতাংশ, তার ছেলে ফরহাদের ৪০ শতাংশ ও তৌহিদের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভর্তিকৃত ৩ জনের অবস্থাই গুরুতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম