ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২২,  5:40 PM

news image

নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নয়ন মিয়া (৩৫) নামে এক ইট-বালু ব্যবসায়ী নিহত হয়েছে । বুধবার (১৮ মে) রাত নয়টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা নগদ ৫০ হাজার টাকাও নিয়ে যায়। নিহত নয়ন মিয়া মেহেরপাড়া এলাকার চৌয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানায়,

বিগত কয়েকমাস ধরেই ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে অনৈতিক ভাবে চাঁদা দাবী করে আসছিলো একই এলাকার মাহফুজ ও তার দলবল। চাঁদা না দেয়ায় নয়ন মিয়াকে একাধিকবার মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরমধ্যে, বুধবার (১৮ ই মে) সন্ধ্যায় নয়ন মিয়া তার দোকানে ঢুকলে মাহফুজ ও তার দলবল পেছন থেকে আক্রমণ করে পিঠে ছুরি দিয়ে আঘাত করে দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নয়ন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার মূল হোতা মাহফুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম