ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২২,  4:51 PM

news image

নরসিংদীতে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় ঝর্না বেগম (৩৪) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে- গলায় থাইরড অপারেশনের সময় তার ঘাড়ের রগ কেটে ফেলেন চিকিৎসক। এতে তার মৃত্যু হয়।  হাসপাতাল কতৃপক্ষ রোগীর মৃত্যুর পর উন্নত চিকিসার কথা বলে তাকে ঢাকায় প্রেরণ করেন। এ ঘটনায় রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করে নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত ঝর্না বেগমের দেবর মামুন জানিয়েছেন, শিবপুরের নোয়াদিয়া গ্রামের ঝর্না বেগম দীর্ঘদিন ধরে গলায় থাইরয়েডের সম্যসায় ভুগছিলেন। এই জন্য তিনি গত শনিবার বিকেলে ওই প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে ইএনটি চিকিৎসক ডা. ইফতেফার ইসলাম দীপু তাকে অপারেশন করার কথা জানান। সেই অনুযায়ী সন্ধ্যা ৭টায় দিকে ঝর্নাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অপারেশন শুরু পর থেকে রাত ১০টা ৪০ মিনিট পযর্ন্ত রোগীকে অপারেশন থিয়েটারে রাখা হয়। 

এরই মধ্যে হাসপাতাল কতৃপক্ষ আমাদের জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় প্রেরণ করতে হবে। সেই অনুযায়ী রোগীকে প্রথমে গাওসিয়া ইউএস বাংলা হাসপাতালে প্রেরন করেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন অনেকক্ষন আগেই রোগী মারা গেছে।  পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিহতের লাশ আবার নরসিংদীর ওই হাসপাতালে নিয়ে আসা হয়। পরে নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। ওই সময় হাসপাতাল কতৃপক্ষ হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে কথা বলতে হাসপাতালের কাউকে পাওয়া যায়নি। শহর পুলিশ ফাঁড়ির এস আই নেয়ামত জানিয়েছেন, রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের সামনে লোকজন জড়ো হয়। পরে কিছুক্ষন হাসপাতাল সামনে অবস্থানের পর লাশ নিয়ে চলে যায়। তবে এ ব্যাপারে অভিযোগ করেনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম