ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ ডলারের দাম ঊর্ধ্বমুখী, ব্যাংক এমডিদের সতর্ক করলেন গভর্নর ১০ বিলিয়ন ডলারে নতুন তেল শোধনাগার নির্মাণ করছে ভারত শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষ গোলরক্ষকের ধাক্কায় হাসপাতালে ফুটবলার উপজাতি সন্ত্রাসীদের হাতে মারণাস্ত্র

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:54 PM

news image

নরসিংদীর পলাশ উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাইবুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাস চালক মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। আর নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পলাশ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় বাস চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম