ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

নরসিংদীতে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ শিক্ষকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২২,  10:28 AM

news image

নরসিংদীতে কলেজ শিক্ষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) জেলার হাজিপুরে রাত ৯টার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মৃত শিক্ষকের নাম আব্দুল্লাহ আলী। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে ওই শিক্ষক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন। জানা গেছে,

কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। শিক্ষার্থী বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়েটি শিক্ষকের বাসায় চলে আসে। এই খবরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন ওই শিক্ষক। পরে ওই শিক্ষার্থী ও কয়েকজন মেয়ে মিলে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেছেন শিক্ষকের স্ত্রী। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম