ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

নরসিংদীতে টহলের সময় আনসার সদস্যদের অস্ত্র লুট

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২২,  1:16 PM

news image

ছবি : সংগৃহীত

নরসিংদী আনসার ক্যাম্পে কর্মরত বড়বাজারে টহল দেওয়ার সময় দুই আনসার সদস্যের কাছ থেকে দুটি শটগান এবং ১০ রাউন্ড বুলেট লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বড়বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি, পিবিআই ও নরসিংদী জেলা পুলিশ। ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, রাত আড়াইটার দিকে নরসিংদী বড় বাজার এলাকায় একইসঙ্গে চারজন আনসার সদস্য ক্যাম্পের সামনে টহল দিচ্ছিল। ওই সময় হঠাৎ পেছন থেকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে। এতে দুই আনসার সদস্য দৌড়ে চলে গেলেও বাকি দুজনকে রশিতে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। লুটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানায় নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম