ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

নরসিংদীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুন, ২০২২,  11:20 PM

news image

নরসিংদীতে ছেলের সামনে সুজিত সূত্রধর (৫৬) নামে সাবেক এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ছেলেসহ ২ জন আহত হয়েছেন। বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর কাঠ বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুজিত সূত্রধর হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো আজও হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসা ছিলেন সুজিত সূত্রধর ও তার ছেলে সুজন সূত্রধরসহ অন্যরা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সুজিত সূত্রধরকে কুপিয়ে আহত করে।

এ সময় তার ছেলে সুজন সূত্রধর ও দ্বীন ইসলাম নামে আরও একজন এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন। সুজিত সূত্রধরের ছেলে সুজন সূত্রধর জানান, তাদের সাথে জমিজমা নিয়ে একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষের বিরোধ চলছিল। এজন্য সুজিত সূত্রধর মামলা করেছিলেন। এতে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর ক্ষুব্ধ ছিল। এর জেরে চিহ্নিত সন্ত্রাসী মনিরসহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে তার বাবাকে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, সুজিত সূত্রধরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম