ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

নয়াপল্টনে দুপুরে বিএনপির সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৪,  10:55 AM

news image

রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়। বুধবার দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন আরও জানান, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রাত থেকেই সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতা-কর্মীরা নয়াপল্টনে উপস্থিত হবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম