ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল : ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৩,  8:45 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি আরও বলেন, প্রার্থীরা যেন শক্তি প্রদর্শন করতে না পারে সেজন্য নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপে গ্রহণ করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। এ ছাড়াও এ অ্যাপের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে।‌ ‘দুর্গম এলাকা ছাড়া নির্বাচনের দিন সকালেই ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে যাবে,’ বলেন ইসি মো. আনিছুর রহমান। এর আগে, গত ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম