ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নবী (সাঃ)-কে কটূক্তির প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  9:36 PM

news image

হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভাবন এলাকায় সকাল ১১ টায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক সাহায্য করেছে তার মানে এই না যে তারা ধর্মীয় আঘাত হানবে। ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত দিয়ে তারা ইতিহাসে ঘৃন্য মনোভাবাপন্ন দেখিয়েছে। সরকারের কাছে শিক্ষক সমিতির পক্ষে অনুরোধ থাকবে আন্তর্জাতিকভাবে তাদের কাছে স্মারকলিপি প্রদান করা। ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান বলেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তোমরা অন্য ধর্মকে গালি দিও না৷ ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেখানে কোন ধর্মকে অসম্মান করতে শেখায় না। ইসলাম ধর্মের নেতা হযরত মুহাম্মদ সাঃ কে কটূক্তি করায় এখন পর্যন্ত সরকার কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা সরকারের কাছে জোর অনুরোধ করলাম এ বিষয়ে বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম