ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নবাব বাগিচা সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ-এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

#

২৪ ডিসেম্বর, ২০২৩,  2:57 AM

news image

নবাব বাগিচা সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ-এর উদ্যোগে হোসেন উদ্দিন খান দ্বিতীয় লেন লালবাগ, ঢাকায় মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ক্রীড়া  প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান সেন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: মোঃ আসাদুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। বিশেষ অতিথি ছিলেন কুদরত-ই খোদা ডেপুটি জেনারেল ম্যানেজার জনতা ব্যাংক পিএলসি, হাজী নাসিরউদ্দিন মোহাম্মদ বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক, মোঃ সামিউল্লাহ সাহেদ বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক। অনুষ্ঠানটি স ালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামিম। আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও অত্র এলাকার জনগণ, ক্রীড়া প্রতিযোগী শিশু কিশোর কিশোরী। আলোচনা শেষে অতিথিবৃন্দ,  উপদেষ্টা ও কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয় এবং সহস্রাধিক প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম