ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৩,  10:33 AM

news image

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে নবম দফায় ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধ চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত। অবরোধ থাকায় এদিন সকালে রাজধানীতে গণপরিবহন কিছুটা কম চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে অবরোধের আগের দিন শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ি, গাবতলী ও মিরপুরে ৪টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এরপর দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গ্রেপ্তার হন। এরপর ৩১ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দল এ কর্মসূচি পালন করছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোট গ্রহণের তরিখ ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম