ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

নবজাতককে নদীতে ফেলে হত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২৫,  4:14 PM

news image

বরিশালে ফাহমিদা আক্তার সাওদা নামের পাঁচ দিন বয়সী এক নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে তার মা ঐশী আক্তারের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী ঐশীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা সোহেল আহমেদ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ জানুয়ারি রাতে মামলা করেন তিনি। ঐশী আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার মো. মুনসুর হাওলাদারের মেয়ে। তিনি একই উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। মামলার বাদী সোহেল আহমেদ পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার। মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৩ জুন বরিশাল নগরীর লুৎফুর রহমান সড়কের বাসিন্দা সোহেল আহমেদের সঙ্গে ঐশী আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পরিবারের লোকজনের উসকানিতে ঐশী আক্তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ ও ঘর-সংসার করতে অনীহা প্রকাশ করে। গত ১০ জানুয়ারি সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন ঐশী আক্তার। ১২ জানুয়ারি দুপুরে নবজাতক ও ঐশী আক্তারকে তার বোন কানিজ ফাতেমা বীথি নগরীর বাংলাবাজার এলাকায় তার বাসায় নিয়ে যান। সেখানে ঐশী আক্তার নবজাতককে হত্যার পর মরদেহ কীর্তনখোলা নদীতে ফেলে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম