ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে

নন্দীপাড়ায় একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৩,  9:13 PM

news image

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় আবু মোহাম্মদ আলাউদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল দশটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন। তিনি জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ঘরের পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি মৃত ব্যক্তি ঢাকা পাওয়ার হাউজের অফিস থেকে কিছুদিন আগে টাঙ্গাইল সদর পাওয়ার হাউজে পোস্টিং হয়। সেখানে অফিসের বসের সঙ্গে ক্যাবল তার চুরি নিয়ে কথা কাটাকাটি হয় তার। পরে তিনি ঢাকায় ফিরে এসে রাগে অভিমানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম