ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  1:59 PM

news image

পলিথিন-বর্জ্য নদী বা খালে না ফেলতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবদ্ধতা নিরসনে খাল খননের ওপর জোর দিতে হবে। শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, জলবদ্ধতা নিরসনে খাল খননের ওপর জোর দিতে হবে। পলিথিন-বর্জ্য পানিতে যেনো না ফেলি, সেটা ঘরের শিশুদের শিখাতে হবে। তারেক রহমান বলেন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল থেকে পানি টেনে তোলার কারণে ধীরে ধীরে ভয়াবহ দিকে যাচ্ছে দেশ। তাই ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোসহ নানা কারণে খাল খননের কথা বলছি। সিটি করপোরেশনের বন্যাপ্রতিরোধী অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন হলে অতি বৃষ্টি হলেও সিলেটে জলাবদ্ধতা নিরসন হবে। দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক উদ্যোগের কথা বলেছিলাম। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে এরইমধ্যে কাজ শুরু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করা হবে বলে জানান সরকারপ্রধান। রেল যোগাযোগ বাড়াতে দুই লেন করার কথাও জানান তিনি। ‘নানা সমস্যা আছে, আসার সময় দেখলাম সুনামগঞ্জের বিরাট একটা অংশে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চট্টগ্রামে জলবদ্ধতার সমস্যা তৈরি হয়েছিল। যদিও বেশিরভাগ সত্যতা ছিল না’, যোগ করেন তারেক রহমান। এর আগে সকালে সুরমার মেয়ে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আকাশপথে পূণ্যভূমি সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মধ্যেই সেখান থেকে নিজ বাসে রওনা হন শহরের উদ্দেশে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হযরত শাহজালাল রহ. মাজার জিয়ারত করে সিলেট সফরের কার্যক্রম শুরু করেন সরকারপ্রধান। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাতও করেন তারেক রহমান।পরে শহরের সুরমা নদীর পাগে চাঁদনী ঘাটে যান সরকারপ্রধান। জলবদ্ধতা নিরসনে সুরমা নদীর উভয় পাড়ে বন্যাপ্রতিরোধী অবকাঠামো প্রকল্পসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর পাশেই সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঁইশা নদী পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম