ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২২,  11:33 AM

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র শুভ সরকারের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যেরা। উপজেলার চান্দাইকোনা এলাকায় রবিবার সকালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার বিকেলে দোল উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শুভ সরকার। শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার বিকেলে দোল উৎসব শেষে কয়েক জন বন্ধু ফুলজোড় নদীতে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরিদল দুদিন উদ্ধার অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থলের ৫০০ মিটার দূরে শুভর ভাসমান মরদেহ দেখে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যেরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম