ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

নদীকে শাসন করা যাবে না, ব্যবস্থাপনা করতে হবে : বরিশালে নৌপরিবহন প্রতিমন্ত্রী

#

২৩ মে, ২০২২,  9:48 PM

news image

ক্যাপশনঃ সোমবার (২৩ মে) বরিশাল ড্রেজার বেইজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।



মাছউদ শিকদার: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণসহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটাতে সারাদেশে ১১ টি ড্রেজিং বেইজ করার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের নদীপথ সচল ও নিরাপদ রাখার জন্য বরিশালেও ড্রেজার বেইজ নির্মাণ করা হয়েছে। এখানে ড্রেজার সংরক্ষণ থাকবে। কোথায় নাব্যতা দেখা দিলে তাৎক্ষণিক ড্রেজিং করা হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের নদীগুলোকে দূষণ ও দখল মুক্ত করা হবে। সোমবার (২৩ মে) দুপুরে বরিশাল নগরীর বান্দ রোডস্থ কীর্তনখোলা নদীর পাড়ে অবস্থিত বরিশাল ড্রেজার বেইজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখানকার ড্রেজার বেইজের ফলে বরিশালসহ ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা এলাকার নৌপথ খননে তদারকি সহজতর হবে। বরিশাল নদী বন্দরকে আধুনিক করতে শিগগিরই কাজ শুরু হবে। নদী রক্ষায় বরিশালে বিআইডব্লিউটিএ কাজ করছে। অল্প দিনের মধ্যে নদীরক্ষা কমিশনের চেয়ারম্যানকে বরিশালে পাঠানো হবে। কীর্তণখোলা নদীসহ যে সব নদী দখল ও দূষণ হয়ে গেছে, সেগুলো চিহ্নিত করে নদীর কাছে ফিরিয়ে দেয়া হবে। নদীকে শাসন করা যাবে না, নদীকে সঠিক ব্যবস্থাপনার করতে হবে। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করায় দেশে আজ উন্নয়ন হচ্ছে। একসময় মানুষ ডিজিটাল বাংলাদেশের কথা শুনলে হাসিতামাশা করত। এখন বাংলাদেশ ডিজিটাল থেকে সুপার ডিজিটাল হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কারণে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমূখ।  বিআইডব্লিউটিএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণসহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটাতে বিআইডব্লিউটিএ এর উদ্যোগে ২৩ কোটি ৬২ লাখ টাকা খরচে বরিশাল ড্রেজার বেইজ উদ্বোধন করা হয়েছে। এখানে ৬ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ৫ তলা বিশিষ্ট স্টাফ ডরমেটরি, রাস্তা, সীমানা প্রাচীর, মসজিদ, গভীর নলকূপ, সারফেস ড্রেন, ষ্টীল গ্যাংওয়ে, স্পাড ও আরসিসি র‌্যাম্প নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের ১৫ নভেম্বর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০২১ সালের ২৯ জুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম