ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  2:53 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন যথাযথভাবে যাচাই করে নতুন ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি ও অভিযোগ থাকলে তা দাখিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক নিশ্চিত করেছেন যে, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর, বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবর লিখিতভাবে আপত্তি জানাতে হবে।

আপত্তির প্রক্রিয়া:

* কারো বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানাতে হবে।

* আপত্তির সপক্ষে উপযুক্ত প্রমাণাদি দাখিল করা বাধ্যতামূলক।

* আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

* মোট ছয় সেট আপত্তি দাখিল করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিস্তারিত গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

 পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি বেসরকারি সংস্থা হলো:

১। এসো জাতি গড়ি (এজাগ), ২। নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ৩। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর-ডরপ, ৪। হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ৫। কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, ৬। দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), ৭। রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), ৮। রাসটিক (রুরাল আনফরচুনেটস সেফটি তালিসম্যান ইল্যুমিনেশন কটেজ), ৯। বাঁচতে শেখা, ১০। পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ১১। ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, ১২। মানব উন্নয়ন কেন্দ্র (মাউক), ১৩। বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), ১৪। যুব একাডেমি, ১৫। এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এবং ১৬। উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন স্থানীয় ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয়। একইসঙ্গে আরও ১৬টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি/আপত্তি/অভিযোগ চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়। ইসি সচিব আখতার আহমেদ পরে জানান, প্রাথমিক বাছাইয়ের পর কিছু আপত্তি ওঠায় মোট ৭টি সংস্থাকে নিবন্ধন দেয়া হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম