ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

#

১৬ জানুয়ারি, ২০২৫,  10:59 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধি : "এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ (জানুয়ারি) উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা এর সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানে তরুন সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা ও বিশেষ অতিথি এবং উপজেলা বিএনপি'র আহবায়ক, তারুণ্যের আইকন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা তাদের বক্তব্যে বলেন- ৪৭ এ দেশভাগের পর ৫২'র ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে দেশে সূচিত হয় তারণ্যের প্রথম অধিকার আদায়ের অর্জন। একেরপর এক স্বাধিকার, অধিকার আদায় করে গত ৫ আগস্ট গণবিপ্লবে "মহাবিজয়" এসব কিছুরই উত্তরাধিকার আমাদের তরুন সমাজ। ধর্মীয় নৈতিকতা মেনে তরুণদের হতে হবে বিশ্বমানের। তবেই অর্জিত হবে নতুন বাংলাদেশ। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাজী আব্দুস সোবাহান খান, বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বামনা বণিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান নাজির ধলু, বামনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়াসহ প্রমুখ। অনুষ্ঠানে বামনা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আল-আমিন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। গীতা পাঠ করেন প্রদেশ মিস্ত্রি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম