ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বছরে হার দিয়ে শুরু রোনালদোর ম্যানচেস্টারের

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  6:02 PM

news image

হার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছর শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে উলবারহ্যাম্পটন ওয়ানডারার্সের কাছে ১-০ গোলে হেরে গেছে রোনালদোর দল। আর এতেই ১৯৮০ সালের পর প্রায় ৪১ বছর পর এই মাঠে জয়ের দেখা পেল উলভস। গতকাল সোমবার রাতে ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল ইউনাইটেড।

একের পর এক সুযোগ হারানো, বাজে পাস- সবমিলিয়ে প্রথমার্ধে চেনাই যায়নি রালফ রাংনিকের দলকে। অপরদিকে দারুণ সব আক্রমণ সাজিয়ে কয়েকবার গোলপোস্টের খুব কাছ থেকে ফিরে আসে উলভস। দাভিদ দে হেয়ার দৃঢ়তায় প্রথমার্ধে রক্ষা পায় ইউনাইটেড। কিন্তু ৮২তম মিনিটে জোয়াও মৌতিনিয়োর গোলে এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। আদামা ত্রাওরের ক্রস থেকে বল পেয়ে হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ এই মিডফিল্ডার। এরপর আর কোনো গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের। এদিকে ১৯ ম্যাচে নয় জয় ও ছয় হারে ম্যানচেস্টার ইউনাইটেড ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই উলভারহ্যাম্পটন। ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম