ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৬,  3:44 PM

news image

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামো এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ সভা হয়।

অর্থমন্ত্রী বলেন, এ কমিশনের অনেকগুলো দিক আছে। আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় পরে আমরা আবার বসবো। যখন ফাইনাল হবে, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে আপনাদের সামনে উপস্থাপন করবো।


নবম পে-স্কেল এ বছরের মধ্যে বাস্তবায়ন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বছরের মধ্যে হবে, অবশ্যই হবে। এ বছরের মধ্যেই হবে, সবই হবে।


তবে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এখানে অধিকতর আলোচনার বিষয় আছে। আমরা আজকে একটি দিক নিয়ে আলোচনা করেছি। আরও অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পর যখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে, তখন আপনাদের সামনে উপস্থাপন করবো।


জুডিশিয়ারির বিষয়ে সভায় কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মূল ইস্যু পে-কমিশনের হলেও এর সঙ্গে আরও বিষয় পড়বে।  পে-কমিশনের সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর চাপ পড়তে পারে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘একটু একটু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম