ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি, পেতে যা লাগবে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৫,  6:20 PM

news image

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জন্য নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি বিপণন সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ। বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফয়সল আজাদ বলেন, নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। যার জন্য নতুন আবেদনকারী ও পুরাতন ডিলারদের জেলা প্রশাসকের (ডিসি) অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। ১ জুলাই থেকে নতুন ডিলারের মাধ্যমে আবার কাজ শুরু করবে টিসিবি। তেলসহ টিসিবির প্রয়োজনীয় পণ্য সরাসরি টিসিবি আমদানি করবে জানিয়ে তিনি আরও বলেন, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। এক পরিবারে একাধিক কার্ড থাকায় অটোমেটিকভাবে অনেকে বাদ পড়েছে। তবে ফ্যামিলি কার্ডধারী অনেকের পরিচয় নিয়ে জটিলতা আছে তা জুনের মধ্যে নিরসনে কাজ করছে টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে টিসিবি, লাভের জন্য নয়। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে টিসিবি একা নয়, তার জন্য সবাইকে সঙ্গে থাকতে হবে। সিন্ডিকেটসহ সবকিছুর মধ্যেই টিসিবি তার লক্ষে পৌঁছে যাবে, আটকানো যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম