ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

নতুন জোটের ঘোষণা এনসিপির

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫,  6:49 PM

news image

শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নাসিরুদ্দীন পাটোয়ারী জানান, শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজবিরোধী এই জোট প্রার্থী দিবে ৩০০ আসনে। তিনি জানান, কয়েকদিনের মধ্যেই বিএনপি-জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ। যারা কাজ করবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। তিনি আরও বলেন, একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামীলীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনকে বাধাগ্রস্থ ও দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। তিনি বলেন, ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনকে বাধাগ্রস্থ ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে।  জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনকে ভাগ বাটোয়ারার চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বানও জানান এনসিপি নেতারা। এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে দুদিনব্যাপী মতবিনিময় করা হয়। এরপর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম