ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

নতুন আতঙ্কের নাম ‘মাঙ্কিপক্স’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২২,  8:00 PM

news image

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি ভাইরাস। এবার ইংল্যান্ডের ছাড়াও স্পেন ও পর্তুগালের মতো একাধিক দেশে মিলেছে মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিস। শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই রকমের উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষা করে দেখা হচ্ছে আরও বেশ কিছু ব্যক্তিকে। বৃহস্পতিবার কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে। বাংলাদেশ জার্নাল স্বাধীনভাবে এ খবরের বিষয়ে নিশ্চিত হতে পারেনি। গত ৭ মে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিস মেলে লন্ডনে। ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তাই বিশেষজ্ঞদের ধারণা ছিল, আফ্রিকাতেই কোনওভাবে এ ভাইরাসের সংস্পর্শে আসেন তিনি। কিন্তু তারপর কীভাবে ছড়িয়ে পড়ছে এই রোগ,

তা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। কী এই মাঙ্কি পক্স? বিশেষজ্ঞদের মতে, এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ। জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও বিরল এ রোগটি নিরাময়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও চিকিৎসাপদ্ধতি জানা নেই চিকিৎসকদের। এ রোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ। দেখা দিতে পারে কাঁপুনি ও ক্লান্তিও। সঙ্গে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে শরীরে। হাম, বসন্ত, স্কার্ভি এবং সিফিলিসের কিছু কিছু লক্ষণের সঙ্গে এ রোগের উপসর্গগুলোর কিছুটা মিল পাওয়া যায়। তাই অনেকেই এ রোগের প্রাথমিক উপসর্গগুলো চিনতে ভুল করেন। এতদিন চিকিৎসকদের ধারণা ছিল ‘ড্রপলেট’-এর মাধ্যমেই ছড়ায় এ রোগ। তাই বিশেষজ্ঞরা ভেবেছিলেন, শ্বাসনালি, ক্ষত স্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এ ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে। কিন্তু নতুন আক্রান্তদের পরীক্ষা করে চিকিৎসকদের আশঙ্কা, যৌন মিলনের মাধ্যমেও ছড়াতে পারে মাঙ্কি ভাইরাস। সেই মর্মে হুঁশিয়ারিও দেয়া হচ্ছে। মাঙ্কি পক্সে আক্রান্ত কারও সঙ্গে যৌন মিলন হলে তার সঙ্গীও মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বলেই প্রাথমিক অনুমান বিশেষজ্ঞদের একাংশের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম