ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নতুন অর্থবছর ঘিরে প্রস্তুত ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৪,  6:41 PM

news image

নতুন অর্থবছর ঘিরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রস্তুত করেছে পরিকল্পনা কমিশন। মঙ্গলবার (৭ মে) পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়। শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরকে লক্ষ্য করে এবার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত করেছে কমিশন। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৬৫ হাজার কোটি ও বৈদেশিক ঋণ থেকে ১ লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়ন আছে ১৩ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা। সব মিলিয়ে নতুন এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৭৮ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। এই খাতে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৬ লাখ টাকা। তবে মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাবে স্থানীয় সরকার বিভাগ। সেখানে বরাদ্দ থাকছে ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাখ টাকা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ নির্ধারিত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য; ৪০ হাজার ৭৫১ কোটি ৮৬ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত; ৩১ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। অন্যান্য খাতের মধ্যে গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলী খাতে ২৪ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ২০ হাজার ৬৮২ কোটি ৮৮ লাখ টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৭ হাজার ৯৮৬ কোটি ২১ লাখ টাকা এবং কৃষি খাতে ১৩ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়াও, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৬ হাজার ৪৯২ কোটি ১৮ লাখ টাকা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে ৪ হাজার ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা, ধর্ম-সংস্কৃতি ও বিনোদনে ৩ হাজার ৪৯২ কোটি টাকা, সামাজিক সুরক্ষায় ৩ হাজার ৩০৪ কোটি টাকা, জনশৃঙ্খলা ও সুরক্ষায় ৩ হাজার ৩০৮ কোটি টাকা এবং সাধারণ সরকারি সেবা খাতে ২ হাজার ১৩৩ কোটি টাকা বরাদ্দের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে ১ হাজার ৩৩৭টি। এর মধ্যে চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে স্থানান্তর হবে ১ হাজার ২৭৭টি প্রকল্প। বাকি ৬০টি নতুন প্রকল্প।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম