ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নটিংহ্যামকে উড়িয়ে ফাইনালের পথে ম্যানইউ

#

স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

কাসেমিরো ফিরতেই দাপুটে পারফরম্যান্স দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে রেড ডেভিলসরা। অ্যাওয়ে লেগে বড় ওই জয়ে ওয়েম্বলির ফাইনালের পথে এক পা বাড়িয়ে দিয়েছে এরিক টেন হ্যাগের দল।  ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে দাঁড়িয়ে ডাচ কোচ টেন হ্যাগ দলটিকে পুরনো গৌরবে ফেরানোর আশা দিচ্ছেন। তার অধীনে মার্কোস রাশফোর্ড আগুন ছন্দে আছেন। দল আছে জয়ের ধারায়। আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচে হারলেও কারাবাও কাপের আগে তাই কোচ বলেছিলেন, ‘শিরোপা আসবে’। প্রথম লেগ দিয়ে ফাইনালের পথে পা বাড়িয়ে কথার যুক্তি দিলেন তিনি।  ম্যাচের ৬ মিনিটেই লিড নেয় ম্যানইউ। গোল করেন মার্কোস রাশফোর্ড। টানা দশ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন তিনি। তাকে দিয়ে গোল করার ‘দ্য ওয়াল অব মিডফিল্ড’ খ্যাত ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। এরপর প্রথমার্ধের শেষ বাঁশির আগে গোল ব্যবধান ২-০ করে রেড ডেভিলসরা। গোল করেন শীতকালীন দলবদলের বাজারে ওল্ড ট্রাফোর্ডে আসা ডাচ স্ট্রাইকার ওয়েঘোস্ট। ম্যাচের ৬৭ শতাংশ পজিশন রাখা ম্যানইউ ওই দুই গোলেই জয় দেখছিল। তবে শেষ দিকে জয়ের ব্যবধান বড় করেন দলটির অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তাকে জালে বল পাঠাতে সহায়তা করেন এলেঙ্গা। কারাবাও কাপের দ্বিতীয় লেগে দুই দল আগামী ২ ফ্রেুয়ারি মুখোমুখি হবে। কাপের অন্য ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নিউক্যাসল ইউনাইটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম