ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের শিরোপা লড়াইয়ে ফ্রান্স-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন উইটসেল জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী ত্বকের প্রয়োজন যেমন টোনার জর্ডানের মার্কিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী ইইউ

নগর ভবনে ইশরাক সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৫,  2:06 PM

news image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত দুজনকে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। আহতরা হলেন– মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে বারোটা নাগাদ তাদের আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘দুপুরের দিকে আহত অবস্থায় ওই দুই যুবককে জরুরি বিভাগ নিয়ে আসা হয়। পরে আমরা জানতে পারি, ইশরাক হোসেনের দুই গ্রুপের সংঘর্ষে তারা আহত হয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) চলমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম