ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

নগরকান্দায় ঘরের মেঝে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৩,  12:49 PM

news image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নে ঘরের মেঝে থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক আছেন। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টায় ওই ইউনিয়নের বাস্তপট্টি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি বাস্তপট্টি গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী হাসিনা বেগম (২৬)। স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহতের স্বজনদের দাবি, হাসিনাকে হত্যা করে তার স্বামী পালিয়েছেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পরে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম