ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নওগাঁয় বাসচাপায় অটোরিকশায় থাকা ৫ শিক্ষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২২,  4:28 PM

news image

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকার বাবতলি মোড়ে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ জন শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মেয়ে। স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন। নওগাঁ সদর থানার ওসি রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম