ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

নওগাঁয় বাঁশঝাড় থেকে কন্যা শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২২,  4:31 PM

news image

নওগাঁর মান্দায় ৮ বছরের এক কন্যা শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৩ এপ্রিল) গ্রামের পাশে বাঁশঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষণপুর গ্রামের বর্বরোচিত এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ জানান, গ্রামের আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়।

তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।  ইফতারের আগ মুহূর্তে বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ জানায়, উদ্ধারের সময় মরেদেহের পরনে কোনো কাপড় ছিল না। কাপড় দিয়ে মুখ আটকানো ছিল। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানান ওসি। সূত্র: চ্যানেল২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম