ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

নওগাঁয় দেশী-বিদেশী পর্যটক ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-ট্যুরিস্ট পুলিশ

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২২,  3:29 PM

news image

সম্প্রতি নওগাঁ জেলার ঐতিহাসিক ও  পর্যটনস্থান গুলোতে আইন- শৃঙ্খলা রক্ষা সহ সর্বোচ্চ সেবা এবং নিশ্চিত নিরাপত্তা প্রদান করছেন নওগাঁ জোনের ট্যুরিস্ট পুলিশ, ইতিমধ্যে তাদের সেবায় হাজারও দর্শনার্থীদের মন কেড়েঁছে। বিশাল আয়তনের এই জেলায় রয়েছে ঐতিহাসিক নিদর্শন ও পর্যটনস্থান, রয়েছে মোঘল আমলের ঐতিহাসিক অনেক নিদর্শন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থান নওগাঁর বদলগাছী থানাধীন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার, এখানে দেশ বিদেশ থেকে আসা হাজারও দর্শনার্থীদের মিলন মেলা জমে উঠে  প্রতিদিনই, আর এইসব দর্শনার্থীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা প্রদান করছেন নওগাঁ জোনের পর্যটন পুলিশ'রা।

বৌদ্ধবিহার পাহাড়পুর থেকে ভ্রমণ করে আসা মোতালেব হোসেন  নামের একজন দর্শনার্থী দৈনিক মুক্ত খবরকে জানায়, পাহাড়পুরে অনেকবার গিয়েছি ঘুরতে সেখানে গেলে ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা জায় ইতিপূর্বে যতবার গিয়েছি মনে হয়েছে সব কিছু থাকলেও নেই নিরাপত্তার ব্যবস্থা। বর্তমানে আমি অতন্ত আনন্দিত কেননা এখানে এখন সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছেন নওগাঁ জোনের ট্যুরিস্ট পুলিশ বা পর্যটন পুলিশরা তাই নওগাঁ জেলার সকল দর্শনীয় স্থান গুলো এখন নিরাপদ। মূলত ট্যুরিষ্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি বিশেষ শাখ। পর্যটকদের বিরুদ্ধে  অপরাধের  তদন্তে ২০১৩ সালে এই ট্যুরিস্ট পুলিশের যাত্রা। সারাদেশের ন্যায়  ট্যুরিস্ট পুলিশের এই নিরাপত্তা ব্যবস্থা নওগাঁ জেলাতেও চলমান, নওগাঁ জোনের অধীনে নওগাঁ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থানে নিরাপত্তা প্রদানের জন্য ১৫ জন ট্যুরিস্ট পুলিশ দায়িত্বরত রয়েছেন, যারা রাত দিন কঠর তদারকির মাধ্যমে দর্শনার্থীদের এই নিরাপত্তা ও সর্বোচ্চ সেবা পৌঁছে  দিচ্ছে। ট্যুরিস্ট পুলিশের এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতন মহলের একজন নাগরিক বীর মুক্তিযোদ্ধা,  আব্দুস সামাদ  দৈনিক মুক্ত খবরকে জানান, উত্তর বঙের জনপ্রিয় এবং ঐতিহাসিক বিশাল আয়তনের একটি জেলা নওগাঁ এখানে যে পরিমান পূরানো নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক সম্পদ রয়েছে তা রক্ষা করা এবং তার ইতিহাস সম্পর্কে জানা আমাদের সকলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আর এই জানার জন্য মানুষ ছুটে চলে ঐতিহাসিক পর্যটনস্থান গুলোতে  সেখানে আগের সময় কোন নিরাপত্তার ব্যবস্থা ছিলো না বললেই চলে কিন্তু বর্তমানে সকল দর্শনীয় স্থান গুলোতে সব সময় আমাদের নিরাপত্তা প্রদান করছেন ট্যুরিস্ট পুলিশ তাদের অবদান অনেক গুরুত্বপূর্ণ।  ট্যুরিস্ট পুলিশ নওগাঁ জোনের ইনচার্জ সাজেদুর রহমান এর সহিত যোগাযোগ করা হলে তিনি দৈনিক মুক্ত  খবরকে জানান, ইতিপূর্বে দর্শনার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগেছেন কিন্তু বর্তমানে তার কোন সুযোগ নেই, কোন দর্শনার্থী আর নিরাপত্তার অভাববোধ করেনা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দর্শনার্থীদের সকল প্রকারের নিরাপত্তা প্রদানের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম