ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৫,  10:00 PM

news image

নওগাঁর মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার তেরো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। এরমধ্যে নিহত ফাযদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুরে ফিরছিলেন তারা। এ সময় ১৩ মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে রেজুয়ানের মৃত্যু হয়। এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম