ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

নওগাঁয় চালক-শ্রমিক দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২২,  5:39 PM

news image

নওগাঁয় বাস শ্রমিক ও অটোরিকশা চালকের দ্বন্দ্বের জেরে নওগাঁয় বাস চলাচল বন্ধ রয়েছে।বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গতকাল বিকেলে বালুডাঙ্গা টার্মিনালে বাস শ্রমিকের একজনকে মারধর করে অটোরিকশা চালকরা। এর জের ধরে আজ সকাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। সাধারণ সম্পাদক আরও জানান, বিষয়টি নিয়ে এরইমধ্যে বাস শ্রমিক সমিতি ও অটোরিকশা চালকের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাবে বাস চলবে কিনা৷ আপাতত বাস চলাচল বন্ধ রয়েছে। তবে এবিষয়ে অটোরিকশা চালকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম