ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে: প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  8:00 PM

news image

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন। ছাত্র-জনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে। তা আমি পালন করে যাব।‘ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আজ সোমবার আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন সৈয়দ রেফাত আহমেদ। এরপর তিনি বলেন, ‘সারা দেশের ছাত্র-জনতা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। যারা এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন তাদেরও অভিনন্দন জানাচ্ছি।‘ তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে। এতদিন ন্যায়বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি প্রচলিত ছিল।’ এ সময় কোনো প্রকারের বিচ্যুতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম