ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫,  12:19 PM

news image

দেশজুড়ে গরমের তীব্রতা বেড়েছে। দিনে ও রাতে সমানতালে গরম অনুভূত হচ্ছে। ঢাকাতেও কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে। আবহাওয়াবিদরা বলছেন, গরমের এই তীব্রতা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আসবে শক্তিশালী বৃষ্টিবলয়। সোমবার (২০ অক্টোবর) আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। এতে বলা হয়, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। এটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটাতে পারে। শক্তিশালী বৃষ্টিবলয়টি ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে পারে জানিয়েছেন বিডব্লিউওটি। এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরো ঘনীভূত হতে পারে। এ অবস্থায় মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একইরকম থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে থাকবে। একইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।  আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে।  একইসঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম