ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

ধুনটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২২,  4:17 PM

news image

বগুড়ার ধুনট উপজেলায় হত্যা মামলার আসামি সুলতান আলীকে কুপিয়ে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী (৩২) উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের রনজু মিয়া নামে এক কৃষককে হত্যা মামলায় এক নম্বর আসামি ছিলেন। স্থানীয়রা জানান,

সুলতান বুধবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয়। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে মাদকের কয়েকটি মামলাও রয়েছে। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। তার মাথা, হাত ও দেহের বিভিন্ন স্থানে অন্তত ৭ থেকে ৮টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম