ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ধামরাইয়ে বংশীনদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২২,  4:24 PM

news image

ঢাকার ধামরাইয়ে বংশীনদীর পাড়ে কাঁদা ও রক্তমাখা অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামের নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতের দিকে ওই এলাকায় নদীর পাড়ে বালুতে ডুবে থাকা এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন। নবজাতক শিশুটি পুত্র সন্তান ছিল। কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি ভূমিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম