ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৫,  11:13 AM

news image

ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় কুববাত হোসেন নামে এক ব্যক্তির ভাড়া বাসার নিচতলার একটি কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ পেশায় একজন রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। সে সময় তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসানো দেখা যায়।পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পরিবাহী পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। একই বাড়ির অপর ভাড়াটিয়া রজ্জব আলী বলেন, বিকট আওয়াজ শুনে এসে দেখি আগুন লেগেছে। তারপর আগুন নেভানোর কাজে যোগ দিই। একটা সময় পর একজন নারী ও একজন পুরুষ কক্ষ থেকে বেরিয়ে আসেন। দেখি তাদের শরীর ঝলসে গেছে। পরে তাদের রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।  সজিব হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে আসি।

এসে ধোঁয়া দেখি। এরপর দরজা খুলে একজন নারী প্রথমে বেরিয়ে আসেন পোড়া অবস্থায়। বেরিয়েই তিনি পড়ে যাচ্ছিলেন। এ সময় পাশের কক্ষ থেকে একজন বেরিয়ে তাকে ধরেন। এরপর তার স্বামীও বের হন। দেখি তাদের মাথার চুল পুড়ে গেছে, চামড়া ঝলসে গেছে। পরবর্তীতে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণে স্বামী-স্ত্রী দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।  এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, ঘটনাস্থলে এসে দেখি ঘরবাড়ি ভাঙা। তবে দগ্ধদের পাইনি। যতটুকু জানতে পেরেছি দগ্ধ দুজনার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। তিনি আরও বলেন, গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম