ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  4:28 PM

news image

ঢাকার ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর এগ্রিকালচার কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর রাত থেকেই ফায়ার সার্ভিসের প্রায় ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিন্ত্রণে আসেনি। কারখানা কর্মকর্তা আবু সাঈদ জানান, কারখানায় ভোর রাতে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে, তা আমরা এখনও জানি না। আগুনে কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে। ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, বিসিক শিল্প নগরীর একটি কারখানায় আগুন লেগেছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কাজ করছি। এখনো কোনো হতাহতের খবর পাইনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম