ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

ধামরাইয়ে অজ্ঞাত ভাসমান মরদেহ উদ্ধার

#

১৪ জানুয়ারি, ২০২৫,  2:41 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ধামরাইয়ে জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে পাশে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল বেলা ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার আনোয়ার শফিং কমপ্লেক্সের পূর্বপাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী জানান, আজ সকালে এলাকার লোকজন জয়পুরা বাজারে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খালের মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান লাশটি উদ্ধার করে। তবে লাশটির কোনো নাম পরিচয় ও ঠিকানা কেউ বলতে পারে না। এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাসির আহমেদ বলেন, ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভাসমান একটি লাশ এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি এবং লাশের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পরে বলা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম