ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউনূস সরকারের রেখে যাওয়া 'অবসাদ' ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে বেশি সক্রিয় হাম উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছুঁইছুঁই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে গেলেন প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  3:17 PM

news image

ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় মনজুরুল ইসলাম (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার ভোরে ধামরাইয়ের ইসলামপুর এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন- হোসনে আরা (২০)। এর আগে একে একে মৃত্যু হয়েছে- মরিয়ম (২), জোসনা আক্তারের (২৫), মো. মনজুরুল ইসলাম (৩৫) ও সাদিয়া আক্তারের (১৯)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. সুফিয়ান জানান, মনজুরুল ইসলাম পোশাক কারখানায় কাজ করেন। শনিবার ভোরে তার স্ত্রী জোসনা আক্তার রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে ঘরে থাকা পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ সময় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে মনজুরুলের শ্যালিকা, ভাতিজি ও দুই বছরের শিশুকন্যা রয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ধামরাই থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে হোসনে আরার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মৃত- মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, তার স্ত্রী জোসনা আক্তারের ৪০ শতাংশ, সাদিয়া আক্তার ৭৫ শতাংশ ও তাদের ২ বছরের শিশুকন্যা মরিয়মের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম