ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ধান কাটাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৩,  9:17 PM

news image

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ছেন তিনজন।রোববার (২৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতকে ঝড়ের সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩৫), ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬৫) ও তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রমজান মিয়া (১৪)। তারা সবাই নিজ নিজ এলাকার হাওড়ে ধানকাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান বলে জানান স্থানীয়রা। জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার রণভূমি হাওড়ে ধানকাটার সময় মিলন মিয়া ও তারা মিয়া ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া ছাতক উপজেলার দেবেরগাঁও গ্রামের হাওড়ে বৃষ্টির মধ্যে ধান কাটার সময়, রমজান মিয়া, মহিম মিয়া ও একই উপজেলার বড়কাপন গ্রামের হাওড়ে ধান কাটার সময় বৃদ্ধ আরশ আলীর (৬৫) মৃত্যু হয়।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম