ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি, ১০ যাত্রী নিখোঁজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  6:38 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বুধবার (৫ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারটি যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রলারটি স্পষ্ট দেখা না যাওয়ায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই ট্রলারটি নদীতে তলিয়ে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। আবদুল্লাহ আল আরেফিন আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে দুপুর পৌনে ১২টা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার বা ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা যায়নি। ট্রলারের যাত্রীদের অধিকাংশই ছিলেন গার্মেন্টসকর্মী। দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ধলেশ্বরীর তীরে ভিড় করছেন স্বজনরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম