ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি: ভেসে উঠলো আরও ২ জনের লাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  8:41 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ ভেসে উঠেছে। এর আগে রবিবার সকালে পাঁচ দিনের মাথায় নারী, শিশুসহ চারজনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌ ডুবুরিরা। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ৪ জন। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লা আল আরেফিন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ জেসমিন ও তার মেয়ে তাসনিম কলেজ ছাত্র সাব্বির ও জোসনা বেগম এর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর বিকেলে আওলাদ হোসেন ও মোতালেব নামের দুইজনের মরদেহ ভেসে উঠে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, যেখানে ট্রলার ডুবেছে, সেখান থেকে কিছুটা দূরে দুইটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে জেলা ও উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম