ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

ধলেশ্বরীতে ট্রলারডুবি: আজ পাওয়া গেল আরও ২টি লাশ

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২২,  10:19 AM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ৬ দিনের মাথায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) সকালে আবদুল্লাহ ও তামিমের মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌপুলিশ। এর আগে গতকাল রোববার (৯ জানুয়ারি) ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৮ জনের। এখনও নিখোঁজ রয়েছেন দুজন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেরফিন জানান, রোববার (৯ জানুয়ারি) বিকেলে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। আরও দুজন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিবারকে জেলা ও উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম