ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  2:51 PM

news image

সুনামগঞ্জে আলোচিত পাঁচটি অপহরণ ও ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুইজনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রিপন মিয়া, ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. জজ মিয়া, জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত আলাকছ উল্লার ছেলে শাহিন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের জিতেন্দ্র দাসের ছেলে শৈলেন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইদন মিয়ার ছেলে আসাদ মিয়া। এছাড়া আসাদ মিয়ার বাবা ইদন মিয়া ও মা জগতবানুকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্র পক্ষের পিপি নান্টু রায় বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঁচটি মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এভাবে অপহরণ ও ধর্ষণ মামলায় রায় দিয়ে অপরাধীদের যদি শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে এ ধরনের অপরাধ কমে যাবে। আজ একসঙ্গে পাঁচ মামলার রায় একটি দৃষ্টান্তমূলক ঘটনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম