ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ধর্ষণ মামলায় আদালতে মামুনুল হক

#

২৪ নভেম্বর, ২০২১,  11:02 AM

news image

ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে তোলা হবে। এর আগে একই দিন সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। এ মামলার বাদী জান্নাত আরা ঝর্ণাও আদালতে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় মামুনুলকে আদালতে তোলার পর ঝর্ণা তার করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দেবেন। মামুনুলকে আনার কিছুক্ষণ পর ঝর্ণাও আদালত চত্বরে উপস্থিত হন। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম